প্রধান শিক্ষক পরিচিতি
কেশরহাট উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি শিক্ষার এক
আলোকস্তম্ভ। আধুনিক প্রযুক্তি ও নৈতিকতা ভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলাই আমাদের অঙ্গীকার। এই বিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীই আমাদের গর্ব, আমাদের আশার আলো। সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিকতাই আমাদের শিক্ষার মূল ভিত্তি। আমরা শুধু পাশ নয়, মানুষ গড়ার শিক্ষা দিই। শিক্ষকদের নিবেদন ও অভিভাবকদের সহযোগিতা আমাদের অগ্রগতির চাবিকাঠি। আসুন, সবাই মিলে একসাথে একটি আলোকিত সমাজ গড়ি। কেশরহাট উচ্চ বিদ্যালয়- গর্ব আমাদের, ভবিষ্যৎ তোমাদের। সবাইকে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের এই যাত্রায় অংশগ্রহনের আহবান জানাই । জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ২০০৩। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (২০১৭ এবং ২০১৯) স্বীকৃতি প্রাপ্ত ।
মোঃ শফিকুল ইসলাম
প্রধান শিক্ষক কেশরহাট উচ্চ বিদ্যালয়
কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী ।