সভাপতির বানী

আসসালামু আলাইকুম। একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবলমাত্র জ্ঞান অর্জনের স্থান নয়, বরং এটি একটি মানুষ গড়ার কারখানা। আমাদের প্রিয় কেশরহাট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধু একাডেমিক দিক থেকে নয়, নৈতিক ও সামাজিক দিক থেকেও প্রশংসনীয় ভূমিকা
রাখছে।
আমি বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, অভিভাবক, ও ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি আজ এই অবস্থানে পৌঁছেছে।
আমরা আশা করি, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান তার গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবে এবং আরও উন্নত ও আধুনিক শিক্ষায়ন পরিবেশ গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ ।
মোঃ মশিউর রহমান সভাপতি
কেশরহাট উচ্চ বিদ্যালয়
মোহনপুর, রাজশাহী

Scroll to Top