প্রতিষ্ঠান পরিচিতি
কেশরহাট উচ্চ বিদ্যালয় রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি কেশরহাট পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এই অঞ্চলের অন্যতম পুরাতন ও সুনামধন্য মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। বিদ্যালয়টি মাধ্যমিক স্থরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রতিষ্ঠাকাল :
কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে (প্রতিষ্ঠার সাল স্থানীয় সূত্রভিত্তিক) | এটি স্থানীয় গণমানুষের শিক্ষা বিস্তারের প্রয়োজনে স্থাপিত হয়। গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও সমাজহিতৈষীরা একত্রিত হয়ে এই বিদ্যালয়ের গোড়াপত্তন করেন।
লক্ষ্য ও উদ্দেশ্য:
বিদ্যালয়টির মূল লক্ষ্য ছিল গ্রামীণ শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত মাধ্যমিক শিক্ষা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। প্রতিষ্ঠার পর থেকেই এটি বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষাবিষয়ক প্রতিযোগিতা সাফল্য অর্জন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।
অবকাঠামো ও সুবিধাসমূহ:
* বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে।
* রয়েছে পাঠাগার, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা কেন্দ্র, বিরাট খেলার মাঠ ইত্যাদি।
বিদ্যালয়ের পাঠদানকৃত শিক্ষকবৃন্দ উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ।
সাফল্য:
বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর জেএসসি, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। অনেক প্রাক্তন শিক্ষার্থী দেশে এবং বিদেশে অগনিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারী কর্মকর্তা, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত।